Tumi Robe Nirobe Lyrics In Bengali .The song Lyrics is written by Rabindranath Tagore.
About Tumi Robe Nirobe Lyrics Song;
Tumi Robe Nirobe Lyrics In Bengali
তুমি রবে নীরবে হৃদয়ে মম লিরিক্স :
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী, তব করুণ আঁখি
তব অঞ্চল-ছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
মম দুঃখ-বেদন মম সফল-স্বপন
তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে, হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
Post a Comment